ঝিনাইদহে সংঘর্ষে আহত ১৫
ঝিনাইদহের শৈলকুপায় বিদ্যালয়ে কমিটির নির্বাচন ঘিরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার সকালে উপজেলার সিদ্ধি গ্রামে এ ঘটনা ঘটে।
শৈলকুপা থানার ওসি মনিরুজ্জামান মোল্লা জানান, ১৮ এপ্রিল বাকাই সিদ্ধি মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন হওয়ার কথা রয়েছে।
নির্বাচন কেন্দ্র করে সিদ্ধি গ্রামের জিল্লুর রহমান ও রেজাউল করিমের সমর্থক হিসাবে গ্রামবাসী বিভক্ত হয়ে পড়ে।
তিনি আরো জানান, সকালে সিদ্ধি গ্রামের জিল্লুর রহমানের সমর্থক রাকিবুল হাসানকে রেজাউল করিমের লোকজন মারধর করে। এর জের ধরে দুই পক্ষের লোকজন ঢাল, রামদাসহ দেশি অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২২ রাউন্ড শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বলে জানান ওসি।
