কর্ণফুলীতে থাইল্যান্ডের ট্রলার আটক
চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে অনুপ্রবেশ করা একটি বিদেশি ট্রলার আটক করেছে উপকূল রক্ষী বাহিনী (কোস্টগার্ড)।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে কর্ণফুলী নদী থেকে থাইল্যান্ডের পতাকাবাহী ওই ট্রলারটি আটক করা হয় বলে জানান কোস্টগার্ড চট্টগ্রাম অঞ্চলের অপারেশন করমকরতা লেফটেন্যান্ট কমান্ডার মো. মহিউদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ফিশিং ট্রলারটিতে থাকা আট নাবিককেও আটক করা হয়েছে।
তিনি জানান, ট্রলারটির বাংলাদেশের জলসীমায় প্রবেশের বৈধ কোন কাগজপত্র ছিল না।
এই ঘটনায় কর্ণফুলী থানায় একটি মামলা দারে করা হচ্ছে।
