২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁও সদর উপজেলায় ভোট ১৬ এপ্রিল

পঞ্চম দফা উপজেলা নির্বাচনের আগে স্থগিত হয়ে যাওয়া ঠাকুরগাঁও সদর উপজেলায় ১৬ এপ্রিল ভোটগ্রহণের দিন রেখেছে নির্বাচন কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2014, 11:32 PM

Updated : 01 Sep 2026, 12:46 PM

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব আশফাকুর রহমান এ তথ্য জানান।

গত ৩১ মার্চ উপজেলা নির্বাচনের পঞ্চম দফা ভোটের আগের দিন আইনি জটিলতায় এই উপজেলার ভোট স্থগিত করা হয়।

ওইদিন  সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে আশফাকুর রহমানের সই করা এক চিঠিতে ভোট স্থগিতের কথা জানানো হয়।

পাঁচ ৫ ধাপে সাড়ে চার শতাধিক উপজেলার ভোট শেষ করেছে নির্বাচন কমিশন।