২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ষবরণের নিরাপত্তায় ৮ হাজার র‌্যাব সদস্য

সারা দেশে বাংলা নববর্ষ উদযাপন নির্বিঘ্ন করতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ৮ আট হাজার  সদস্য নিয়োজিত থাকবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2014, 09:53 PM

Updated : 01 Sep 2026, 12:46 PM

বৃহস্পতিবার র‌্যাব সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীতে ৩ হাজার এবং রাজধানীর বাইরে ৫ হাজার র‌্যাব সদস্য নিরাপত্তার দায়িত্ব থাকবেন।

এছাড়া রমনা বটমূলে র‌্যাবের ৩২টি তল্লাশি এবং ৪টি পর্যবেক্ষণ চৌকি থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

২০০১ সালে রমনা বটমূলে বোমা বিস্ফোরণের ঘটনা মাথায় রেখেই র‌্যাব এই নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।

বাংলা নতুন বছরের প্রথম দিনের নিরাপত্তায় পোশাকধারী র‌্যাব সদস্য ছাড়াও বাহিনীর গোয়েন্দা সদস্য, বোম্ব ডিসপোজাল, ডগ স্কোয়াড, মেডিকেল দল থাকবে।

র‌্যাবের সহযোগিতা পেতে রমনা পার্কের নিয়ন্ত্রণ কক্ষে ০১৭৭৭৭১০৩৬৬ নম্বরে ফোন করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।