টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রী নিহত
টঙ্গীতে রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় টঙ্গীর বৌ-বাজার এলাকায় রেলক্রসিং পার হবার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান সুমাইয়া আকতার (২০)।
সুমাইয়া উত্তরার মাইলস্টোন কলেজের মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষে পড়তেন। জামালপুর সদর উপজেলার দরিহামিদপুরের আমির হোসেনের মেয়ে তিনি।
রেলওয়ের টঙ্গী ফাঁড়ির এসআই মো. এমদাদুল হক জানান, কলেজে যাবার পথে সকালে রেলক্রসিং পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়েন সুমাইয়া।
এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই সুমাইয়ার লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
