ফেনীতে ৪ ভুয়া চিকিৎসকের সাজা
ফেনীর তেমুহানীতে চারজন কথিত চিকিৎসককে চার লাখ টাকা জরিমানা এবং একজনকে এক মাস কারাদণ্ড নিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
ফেনীর তেমুহানীতে বৃহস্পতিবার দুপুরে এ সাজা দেয়া হয়।
ফেনী জেলার সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুর রহমান জানান, ফেনী-নোয়াখালী সড়কের ফেনীর তেমুহানী এলাকায় দীর্ঘদিন ধরে এরা চিকিৎসার নামে গ্রামের নিরীহ লোকজনকে প্রতারণা করে আসছিল।
এ তথ্যের ভিত্তিতে অভিযানে ওই রেদওয়ান এক্স-রে ক্লিনিকের সত্ত্বাধিকারী মৃত অজি উল্লাহর ছেলে ভুয়া চিকিৎসক মো. সাইফুদ্দীন জুলফিকারকে ক্লিনিক পরিচালনার অনুমোদন না থাকায় এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে ২ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
একই সাথে পাশ্ববর্তী ‘আলাবক্স ভাঙ্গারি চিকিৎসালয়-এর ভুয়া পঙ্গু চিকিৎসক মৃত আহম্মদ উল্লাহর ছেলে জাকির উল্লাহ ও তার ছেলে রিয়াজুল আলম এবং মৃত আজিজ উল্লাহর ছেলে মোয়াজ্জেম হোসেন মঞ্জুকে এক লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে প্রত্যেককে দুস মাসের করে কারাদণ্ড প্রদান করা হয়।
জরিমানা আদায় করে তিনজনকে ছেড়ে দিলেও মোয়াজ্জেম হোসেন মঞ্জুকে এক মাসের কারাদণ্ড প্রদান করে কারাগারে পাটায় আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সিভিল সার্জন অফিসের প্রসিকিউটর ডা. সাইফুর রহমান উপস্থিত ছিলেন।
