বরিশালে আগুনে পুড়েছে ৩৫ দোকান
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার একটি বাজারে আগুন লেগে ৩৫ টি দোকান পুড়ে গেছে।
বাকেরগঞ্জ থানার ওসি মাছুম তালুকদার জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূচনা হয়েছে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে। খবর পেয়ে বরিশাল ও নলছিটি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ওই বাজারের ব্যবসায়ী পলাশ মজুমদার বলেন, আগুনে তাদের প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে।
