২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে হত্যা: লাশ ফেরত, ঢাকার প্রতিবাদ

সিলেটের গোয়াইনঘাট সীমান্তের ওপারে ভারতীয় খাসিয়াদের গুলিতে নিহত বাংলাদেশির লাশ ফেরত এসেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2014, 11:06 PM

Updated : 01 Sep 2026, 12:45 PM

এদিকে এই ঘটনায় নয়া দিল্লিতে ‘কড়া’ প্রতিবাদপত্র পাঠানো হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

জ্বালানি কাঠ কুড়াতে মঙ্গলবার দুপুরে বিছনাকান্দি সীমান্ত দিয়ে ভারতের এলাকায় ঢুকে পড়লে গুলিতে হত্যা করা হয় দেলওয়ার হোসেনকে (১৮)।

গোয়াইনঘাট উপজেলার বগাইয়া গ্রামের শাহ আলমের ছেলে দেলোয়ার খাসিয়াদের ছড়রা গুলিতে মারা যান বলে বিজিবি কর্মকর্তা লেফটেনেন্ট কর্নেল শাহরিয়ার আমিন জানান।

বুধবার রাতে পতাকা বৈঠকের পর বিজিবির কাছে লাশ হস্তান্তর করে বিএসএফ।

কর্নেল শাহরিয়ার জানান,  লাশ রাতেই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় রাতে এক বিবৃতিতে জানায়, দেলোয়ার হত্যাকাণ্ড নিয়ে কড়া প্রতিবাদ জানানো হয়েছে।

বাংলাদেশি হত্যাকাণ্ড নিয়ে ভারতীয় কর্তৃপক্ষ ইতোমধ্যে তদন্তের উদ্যোগ নিয়েছে।