২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে সার্ক আর্টিস্ট ক্যাম্প শুরু

বান্দরবানে চার দিনের সার্ক আর্টিস্ট ক্যাম্প ও প্রদর্শনী শুরু হয়েছে।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2014, 08:23 PM

Updated : 01 Sep 2026, 12:45 PM

বুধবার সকাল সাড়ে ১০টায় পর্যটন কেন্দ্র নীলাচলে ক্যাম্প উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।

বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও সংস্কৃতি মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় সার্ক সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত এ কার্যক্রমে বাংলাদেশ ছাড়াও নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও পাকিস্তানের ৪৭ জন চিত্রশিল্পী অংশ নিচ্ছেন।

এ ক্যাম্পের মাধ্যমে সার্ক দেশগুলোর সম্পর্ক উন্নয়ন, পরস্পরের সাংস্কৃতিক পরিচিতি ও বন্ধুত্বের সম্পর্ক দৃঢ় হবে আশা প্রকাশ করেন সংস্কৃতিমন্ত্রী নূর।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

সার্কের দেশগুলোর মধ্যে সাংস্কৃতিক বন্ধন বাড়াতে ২০১১ সাল থেকে এ ক্যাম্পের আয়োজন করে আসছে সার্ক সাংস্কৃতিক কেন্দ্র।

এ ক্যাম্প আগামী ১২ এপ্রিল পর্যন্ত চলবে।