২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীতে উত্ত্যক্ত করায় বখাটেকে দণ্ড

ঝালকাঠীর নলছিটি উপজেলায় স্কুল ছাত্রীকে উক্ত্যক্ত করায় এক বখাটেকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2014, 03:18 PM

Updated : 01 Sep 2026, 12:45 PM

বুধবার সকাল ১০টার দিকে উপজেলার বাসস্ট্যান্ড মোড় এলাকায় এ ঘটনায় দণ্ডিত সুমন হাওলাদার (২২) উপজেলার ক্ষিরাকাঠী গ্রামের মো. আব্দুল গণি হাওলাদারের ছেলে ।

নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুমন অনেক দিন ধরে গোবিন্দপুর গ্রামের নবম শ্রেণির ওই ছাত্রীকে স্কুলে আসা যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিল। সকাল ১০টার দিকে বাসস্ট্যান্ড মোড় এলকায় প্রতিদিনের মতো ছাত্রীটিকে উত্ত্যক্ত করে ।

এ ঘটনার পর ছাত্রীটি ও তার মা থানায় এসে অভিযোগ করলে পুলিশ সুমনকে আটক করে।

পরে দুপুরে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ভ্রাম্যমাণ আদালতের হাকিম আবু হাসানাত মো. আরেফিন তাকে এ দণ্ড দেন।