২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ বি এম মূসার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রবীণ সাংবাদিক এ বি এম মূসার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2014, 03:10 PM

Updated : 01 Sep 2026, 12:45 PM

প্রধানমন্ত্রী তার শোক বিবৃতিতে বলেছেন, “দীর্ঘ সাংবাদিক জীবনে এ বি এম মূসা বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে ছিলেন। বাংলাদেশের সাংবাদিকতার জগতে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।”

একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক এ বি এম মূসা বুধবার মারা যান। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু শোক জানিয়ে বলেছেন, এ বি এম মূসা সাংবাদিকতার ক্ষেত্রে কিংবদন্তীতুল্য অবদানের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন।

তথ্য সচিব মরতুজা আহমদও প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে শোক জানিয়েছেন।