২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে কবর থেকে কঙ্কাল চুরি

টাঙ্গাইলের বাসাইল উপজেলার একটি সামাজিক কবরস্থান থেকে ১১টি কঙ্কাল চুরি করেছে দুর্বৃত্তরা।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2014, 02:09 PM

Updated : 01 Sep 2026, 12:45 PM

মঙ্গলবার গভীর রাতে উপজেলার হাবলা ইউনিয়নের গুল্লা গ্রামের সামাজিক কবরস্থানে এ ঘটনা ঘটে।

হাবলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আকবর আলী বলেন, সকালে স্থানীয় লোকজন একটি কবর খোড়া দেখে ভেতরে গিয়ে ১২টি খোড়া অবস্থায় দেখতে পায়। সেগুলোর মধ্যে ১১টি কবরের হাড়গোড় চুরি হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে বাসাইল থানার ওসি সালাউদ্দিন বলেন, রাতের আধাঁরে কে বা কারা কবর থেকে মানব দেহের হাড়গোড় কঙ্কাল চুরি করেছে।

“চুরির সঙ্গে বড় কোন চক্র জড়িত থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে তদন্ত চলছে।”