২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহ আমানতে স্বর্ণের বারসহ আটক ১

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে প্রায় দুই কেজি সোনাসহ দুবাই ফেরত এক ব্যক্তিকে আটক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2014, 01:55 PM

Updated : 01 Sep 2026, 12:45 PM

আটক আজিজুল মনির ওরফে মাহফুজের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ির সমিতির হাটে।

শাহ আমানত বিমানবন্দরের শুল্ক বিভাগের সহকারী কমিশনার মশিউর রহমান মন্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশ বিমানের বিজি-০৪৬ ফ্লাইটটি সকাল সাড়ে ১০টায় শাহ আমানত বিমানবন্দরে পৌঁছালে শুল্ক ও গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা যৌথ অভিযান চালান।

“এসময় তল্লাশি চালিয়ে আজিজুলের জুতার তলি থেকে ১৬টি সোনার বার উদ্ধার করা হয়, যার ওজন এক কেজি ৮৬৬ গ্রাম।”

বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের উপ পরিচালক নাহিদ নওশাদ মুকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উদ্ধার করা সোনার আনুমানিক মূল্য ৮০ লাখ টাকার মত।

এ ব্যাপারে কাস্টমস আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।