২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে ট্রাকচাকায় নিহত ১

শরীয়তপুর সদর উপজেলায় ট্রাকের  চাপায় এক ব্যক্তি নিহত হয়েছে।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2014, 12:43 PM

Updated : 01 Sep 2026, 12:45 PM

নিহত সামছুল হক খান (৬০) উপজেলার কাশাভোগ গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পালং থানার সহকারী উপ পরিদর্শক দেবাশীষ জানান, সকালে আংগারিয়া বাজার থেকে বাসায় ফেরার ফিরছিলেন সামছুল হক। পথে বাস স্ট্যান্ড এলাকায় মাদারীপুর থেকে আসা একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-১৮০৩) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে এবং এ ব্যাপারে একটি মামলার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।