হিরনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বরিশাল সদর আসনের সাংসদ সাবেক মেয়র শওকত হোসেন হিরনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বরিশাল মহানগর আওয়ামী লীগের এই সভাপতি বুধবার সকালে ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ফাইল ছবি
এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, “এক সময়ের অবহেলিত বরিশাল শহরকে সাবেক মেয়র হিরন তার আন্তরিকতা ও অক্লান্ত পরিশ্রমে প্রাচ্যের ভেনিসে পরিণত করেছিলেন। বরিশালের উন্নয়নে তার ভূমিকা ছিল অতুলনীয়। বরিশালের মানুষ তাকে চিরদিন গভীর শ্রদ্ধা ও ভালবাসায় স্মরণ করবে।”
হিরনের মৃত্যুতে বরিশাল একজন উন্নয়নের রূপকারকে হারিয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা হিরনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।
