৩১ কেন্দ্রে চলছে পুনঃভোট
আট উপজেলায় স্থগিত ৩১টি কেন্দ্রে সকাল থেকে নেয়া হচ্ছে পুনঃভোট।
এরমধ্যে তিন উপজেলায় চেয়ারম্যান পদে এবং অন্য উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহণ করা হচ্ছে।
ফাইল ছবি
গোলযোগ, সহিংসতায় গত ২৩ মার্চ ও ৩১ মার্চ ভোটের দিন এসব কেন্দ্র স্থগিত করে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।
ইসি’র নির্বাচন ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব আশফাকুর রহমান জানান, বুধবার মুন্সীগঞ্জের গজারিয়ায় চেয়ারম্যানসহ সব পদে ৯টি ভোটকেন্দ্রে, সিলেটের কানাইঘাটের ১টি ভোটকেন্দ্রে (ভাইস চেয়ারম্যান পদে), কুমিল্লার বরুড়ায় ২টি ভোটকেন্দ্রে (ভাইস চেয়ারম্যান পদে), কক্সবাজারের কতুবদিয়ায় ২টি ভোটকেন্দ্রে (চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে), পটুয়াখালীর দুমকীতে (চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে) ৫টি ভোটকেন্দ্রে, লক্ষীপুর সদরের ৪টি ভোটকেন্দ্রে (ভাইস চেয়ারম্যান পদে), নরসিংদী সদরের ৩টি ভোটকেন্দ্রে (ভাইস চেয়ারম্যান পদে), নারায়ণগঞ্জের সোনারগাঁও ৫টি ভোটকেন্দ্রে (ভাইস চেয়ারম্যান পদে) পুনঃভোট নেয়া হচ্ছে। বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে।
