২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাকৃবিতে সাদ হত্যায় ৬ ছাত্রের শাস্তির সুপারিশ

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা সায়াদ ইবনে মোমতাজ সাদ হত্যায় জড়িত অভিযোগে ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ রেসিডেন্স অ্যান্ড স্টুডেন্ট ডিসিপ্লিনারি কমিটি।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2014, 12:23 AM

Updated : 01 Sep 2026, 12:45 PM

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন,বোর্ড অফ রেসিডেন্স অ্যান্ড স্টুডেন্ট ডিসিপ্লিনারি কমিটির সুপারিশের ভিত্তিতে বুধবার সিন্ডিকেট সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

তবে কাদের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করা হয়েছে সে বিষয়ে কিছু বলেননি তিনি। তারা কোনো রাজনৈতিক সংগঠনের কর্মী কি না তা জানাতেও অস্বীকৃতি জানান প্রক্টর।

গত ১ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের আশরাফুল হক হলে সংগঠনের এক পক্ষের নেতাকর্মীদের হামলায় নিহত হন ছাত্রলীগের হল শাখার সাংগঠনিক সম্পাদক সাদ।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।

হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বাকৃবিতে ছাত্রলীগ নেতা হত্যায় গ্রেপ্তার ২