২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চকরিয়ায় গ্রেপ্তার নন্দরামকে মুক্তি দেয়ার দাবি স্বর্ণ ব্যবসায়ীদের

কক্সবাজারের চকরিয়ায় স্বর্ণ ব্যবসায়ী নন্দরাম ধরকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে তার মুক্তি দাবি করেছে বাংলাদেশ জুয়েলারি সমিতি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2014, 10:40 PM

Updated : 01 Sep 2026, 12:45 PM

মঙ্গলবার সমিতির সভাপতি দীলিপ রায় এবং সাধারণ সম্পাদক দেওয়ান আমিনুল ইসলাম শাহিন এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান।

তারা অবিলম্বে জব্দকৃত স্বর্ণালঙ্কার ও নগদ টাকা ফেরত এবং আটক ব্যবসায়ী ও তার ছেলেদের মুক্তি দিতে প্রশাসনের কাছে দাবি জানান।

সোমবার চকরিয়ায় বিজিবি ও পুলিশ যৌথ অভিযানে ২৭ কেজি ৭৬৫ গ্রাম স্বর্ণালঙ্কার, সাড়ে ১১ লাখ টাকাসহ ব্যবসায়ী নন্দরাম ধর, তার দুই ছেলে পলাশ ধর ও সুমন ধরকে আটক করে।