২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গভবনে কিশোরগঞ্জের ব্যবসায়ী নেতারা

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করেছেন তার জেলা কিশোরগঞ্জের ব্যবসায়ী নেতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2014, 10:38 PM

Updated : 01 Sep 2026, 12:45 PM

মঙ্গলবার কিশোরগঞ্জ চেম্বার অফ কমার্সের নতুন সভাপতি বাদল রহমানের নেতৃত্বে কমিটির নতুন সদস্যরা বঙ্গভবনে যান।

প্রতিনিধি দল কিশোরগঞ্জের যোগাযোগ ব্যবস্থার সমস্যাসহ বিভিন্ন বিষয় তুলে ধরে তা সমাধানে রাষ্ট্রপতির সহযোগিতা চান। এছাড়া ‘গার্মেন্ট পল্লী’ তৈরির প্রয়োজনীয়তাও তুলে ধরেন তারা।

রাষ্ট্রপতি ব্যবসায়ী প্রতিনিধিকে জানান, কিশোরগঞ্জ জেলার সমস্যা সম্পর্কে তিনি অবহিত আছেন।

জেলার ব্যবসা-বাণিজ্য বাড়াতে কিশোরগঞ্জ চেম্বারের নতুন কমিটি কাজ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।