এনসিটিবির চেয়ারম্যান হলেন কাসেম মিয়া
মো. আবুল কাসেম মিয়াকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে।
শিক্ষা ক্যাডারের এই কর্মকর্তা প্রেষণে মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন। এনসিটিবির চেয়ারম্যান পদেও তিনি প্রেষণে নিয়োগ পেয়েছেন।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে।
অধ্যাপক কাসেম এনসিটিবির চেয়ারম্যান মো. শফিকুর রহমানের স্থলাভিসিক্ত হবেন।
গত ২৭ মার্চ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক শফিকুরের চাকরির মেয়াদ শেষ হয়। এর আগে গত ১৬ মার্চ তাকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।
১৬ মার্চ থেকে এনসিটিবির চেয়ারম্যানের পদটি শূন্য ছিল।
মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান হিসাবে মঙ্গলবার নতুন করে কাউকে নিয়োগ দেয়া হয়নি।
