২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সামিউল হত্যা মামলার আসামির জামিন বাতিল

আলোচিত শিশু সামিউল আজিম হত্যা মামলার আসামি মো. শামসুজ্জামান আরিফের জামিন বাতিল করেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2014, 09:19 PM

Updated : 01 Sep 2026, 12:45 PM

মঙ্গলবার বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এই আদেশ দেয়।

গত ১৬ ফেব্রুয়ারি হাই কোর্টের আদেশের পর কারাগার থেকে বের হয়ে আসেন আরিফ।

মঙ্গলবার আদালত জামিনের রুল খারিজ করে তাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে বলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার জানিয়েছেন।

সামিউল হত্যা: এশা-বাক্কুর বিরুদ্ধে অভিযোগ গঠন

সামিউল হত্যা: এশা-বাক্কুর বিরুদ্ধে অভিযোগ গঠন

সামিউল হত্যা: এশা-বাক্কুর বিরুদ্ধে অভিযোগ গঠন

২০১০ সালের ২২ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর আদাবরের নবোদয় হাউজিংয়ের বাসা থেকে নিখোঁজ হয় সাড়ে ৫ বছরের শিশু সামিউল আজিম। পরে ২৪ ফেব্রুয়ারি তার বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ২৬ ফেব্রুয়ারি শিশুটির মা আয়শা হুমায়রা এশা ও মো. শামসুজ্জামান আরিফ ওরফে বাক্কুকে আসামি করে মামলা হয়, যার বাদী হিসাবে রয়েছেন শিশুটির বাবা কে এম আজম।

এজাহারে আজম অভিযোগ করেন, শিশুটির মৃত্যুর তিন বছর আগে থেকে আরিফের সঙ্গে তার স্ত্রী আয়শার পরকীয়া চলছিল। অবৈধ কাজ দেখে ফেলায় হয়তো তারা ষড়যন্ত্রমূলকভাবে শিশুটিকে হত্যা করেছে। পরে তাদের বিরুদ্ধে অভিযোগও গঠন করা হয়।

শিশু সামিউল হত্যা মামলায় বাদীকে হুমকির অভিযোগ