২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে পরিবহন ধর্মঘট চলছে

তিন দফা দাবিতে পরিবহন মালিক-শ্রমিকদের ধর্মঘটে পঞ্চগড়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে।

পঞ্চগড় প্রতিনিধি

সিলেট থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2014, 07:54 PM

Updated : 01 Sep 2026, 12:45 PM

মঙ্গলবার সকাল থেকে এ ধর্মঘট শুরু করে মোটর মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

ঐক্য পরিষদের দাবিগুলো হলো বিজিবির বাংলাবান্ধা ক্যাম্পের সামনে দিয়ে স্থলবন্দরের পণ্যবাহী পরিবহন রাত ১২টা পর্যন্ত যাতায়াতের অনুমতি দেয়া, স্থলবন্দরে কুলিদের বকশিশের নামে চাঁদাবাজি এবং নসিমন, করিমন, ভটভটি, থ্রি হুইলার (পাগলু) ও ব্যাটারিচালিত যানবাহন চলাচল বন্ধ করা।

জেলা মোটর মালিক সমিতির সভাপতি ইকবাল কায়সার মিন্টু বলেন, প্রশাসন একাধিকবার আশ্বাস দিলেও তিনটি যৌক্তিক দাবি বাস্তবায়ন না হওয়ায় সব রুটে এ ধর্মঘট ডাকা হয়েছে।

সমিতির সাধারণ সম্পাদক আপেল মাহমুদ বলেন, দাবি মেনে নেয়া হলে ধর্মঘট প্রত্যাহার করা হবে।

পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, “সার্বিক বিষয়ে আলোচনা চলছে। আশা করছি একটা সমাধান হয়ে যাবে।”