পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বিল সংসদে
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড অধ্যাদেশ-১৯৭৬ রহিত করে নতুন আইন প্রণয়নে জাতীয় সংসদে বিল তোলা হয়েছে।
মঙ্গলবার ‘পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বিল-২০১৪’ উত্থাপন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং।
এটি পরীক্ষা করে প্রতিবেদন দেয়ার জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, “পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের ধারাবাহিকতা অক্ষুণ্ন ও চলমান রাখার স্বার্থে এবং প্রতিষ্ঠানটির আইনগত ভিত্তি অব্যাহত রাখার লক্ষ্যে অধ্যাদেশটি রহিত করে সংশোধনসহ তা পুনঃপ্রণয়নের লক্ষ্যে বিলটি উত্থাপন করা হয়েছে।”
প্রস্তাবিত আইনে বলা হয়েছে, পার্বত্য এলাকার উপজেলা সদর, ইউনিয়ন ও গ্রামাঞ্চলের জন্য অনধিক ২ কোটি টাকার প্রকল্প ও স্কিম অনুমোদন করতে পারবে। ১৯৭৬ সালের অধ্যাদেশ ২৫ লাখ টাকার প্রকল্প অনুমোদনের ক্ষমতা দেয়া ছিলো।
বিলে সরকারের দেয়া ‘অনিঃশেষযোগ্য ঘূর্ণায়ন ফান্ড’ তিন কোটি টাকা রাখা হয়েছে, যা আগে ২ কোটি টাকা ছিলো।
