প্রতিমন্ত্রী মান্নান পরিকল্পনার দায়িত্বেও
সাবেক সরকারি কর্মকর্তা অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নানকে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও দিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর গত ১২ জানুয়ারি সাবেক যুগ্ম সচিব মান্নানকে অর্থ প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়।
তিনি টানা দুই মেয়াদে সুনামগঞ্জ থেকে আওয়ামী লীগের টিকেটে সাংসদ নির্বাচিত হয়েছেন।
