২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট সীমান্তে ভারতীয়র গুলিতে নিহত ১

সিলেটের গোয়াইনঘাট সীমান্তের ওপারে ভারতীয় খাসিয়ার গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2014, 05:35 PM

Updated : 01 Sep 2026, 12:45 PM

মঙ্গলবার দুপুরে বিছনাকান্দি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে বিজিবি জানিয়েছে।

নিহত দেলওয়ার হোসেন (১৮) গোয়াইনঘাট উপজেলার বগাইয়া গ্রামের শাহ আলমের ছেলে।

বিজিবি-৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল শাহরিয়ার আমিন জানান, বেলা ১টার দিকে জ্বালানি কাঠ কুড়াতে বিছনাকান্দি সীমান্ত এলাকার ১২৬২ নং পিলারের কাছে ভারতে প্রবেশ করে দেলওয়ার।

“এসময় ভারতীয় খাসিয়ার ছররা গুলিতে ঘটনাস্থলেই মারা যায় সে।”

বিকেল ৪টার দিকে বিএসএফ ১০৮ ব্যাটালিয়নের দ্বায়িত্বরত কর্মকর্তা বিজিবিকে বিষয়টি জানিয়েছেন বলে জানান শাহরিয়ার আমিন।

নিহতের লাশ ভারতের শিলংয়ের পেংটা এলাকায় ভারতীয় পুলিশের তত্বাবধানে রয়েছে। লাশ ফিরিয়ে আনতে বিএসএফ-র সাথে আলোচনা চলছে বলে জানান তিনি।

ত্রিপুরায় ৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যা