খিলগাঁওয়ে দুর্বৃত্তের হামলায় কনস্টেবল আহত
রাজধানীর খিলগাঁওয়ের গোড়ানে পুলিশের এক কনস্টেবলকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার ভোর সোয়া ৬টার দিকে ওই ঘটনায় আহত কনস্টেবল নজরুল ইসলাম (৩৮) রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নজরুল ইসলাম চকবাজার থানায় কর্মরত।
চকবাজার থানার ওসি আজিজুল হক জানান, গোড়ানে ভাইয়ের বাড়ি থেকে স্ত্রীসহ নিজের চকবাজারের উর্দুরোডের বাসায় ফেরার পথে নজরুল হামলার শিকার হন।
“কয়েকজন যুবক নজরুল ইসলামের রিকশার গতিরোধ করে এ ঘটনা ঘটায়।”
দুর্বৃত্তরা নজরুলের বাম হাত ও পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তার স্ত্রীর গলার স্বর্ণের চেইন ও হাতের আংটি ছিনিয়ে নিয়েছে।
