২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রায়পুরে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আগুনে তিনটি বসতঘর পুড়ে গেছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2014, 10:20 PM

Updated : 01 Sep 2026, 12:45 PM

সোমবার সন্ধ্যায় চরপাতা গ্রামের মো. মুরাদ, আরিফ হোসেন ও মো. শাহিনের ঘর পুড়ে যায়।

ক্ষতিগ্রস্তরা দাবি করেছন, তিন ব্যবসায়ীর প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

আগুনের খবর পেয়ে উপজেলা নির্বার্হী কর্মকর্তা শারমিন আলম ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেন।

চরপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফফর হোসেন বলেন, তারা ঘটনাস্থলে যাওয়ার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়। প্রসাশনসহ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, সন্ধ্যা ৬টার দিকে রান্নাঘরের গ্যাসের চুলা জ্বালানো অবস্থায় রেখে পাশের বাড়িতে যান এক গৃহিনী।