রংপুরে বুধবার বিএনপির হরতাল
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবীব উন নবী খান সোহেলকে জামিন না দেয়ায় নিজ জেলা রংপুরে বুধবার আধাবেলা হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি।
সোমবার বিকালে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক মোজাফফর হোসেন হরতালের ঘোষণা দেন।
তিনি বলেন, সোহেলকে জামিন না দিয়ে কারাগারে পাঠনো হয়েছে। তার মুক্তির দাবিতে বুধবার সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত হরতাল পালন করা হবে।
এই হরতালে সমর্থন দিয়েছে দলটির সব সহযোগী সংগঠন।
এগারো মামলার আসামি সোহেলের জামিন আবেদন নামঞ্জুর করে রোববার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।
তার বাড়ি রংপুরের গুপ্তপাড়ায়।
