২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাজীগঞ্জে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

আইনশৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধর্বপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ বিল্লাল হোসাইন বেলালকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2014, 07:37 PM

Updated : 01 Sep 2026, 12:45 PM

উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনা আফরোজা জানান, দীর্ঘ তদন্তের পর স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে বরখাস্ত করেছে।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে জানা যায়, বিল্লাল হাজীগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক।

তার বিরুদ্ধে অভিযোগ, তিনি গন্ধর্বপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান হয়েও দেশের আইনশৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত ছিলেন। তার নেতৃত্বে গন্ধর্বপুর দক্ষিণ ইউনিয়নে বিভিন্ন বাড়ি ও দোকানপাটে হামলা ও লুটপাটের অভিযোগ রয়েছে।