২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাসায়নিক দিয়ে ধান পুড়িয়েছে দুর্বৃত্তরা

নওগাঁর ধামইরহাট উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে রাসায়নিক প্রয়োগে ১১ বিঘা জমির ধান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2014, 05:13 PM

Updated : 01 Sep 2026, 12:44 PM

রোববার রাতে ধামইরহাট সদর ইউনিয়নের রামরামপুর মাঠে আফজাল হোসেন, মসেজ উদ্দিন, বেলাল হোসেন নামের তিন বর্গাচাষির ৮ বিঘা এবং ফুলবন গ্রামের আদিবাসী রবিউল টুডুর খেয়ারশুকনা মাঠের প্রায় ৩ বিঘা বোরো ধান পুড়িয়ে দেয়া হয়।

সোমবার সকালে জমিতে গিয়ে চাষিরা দেখতে পায় জমির শীষ বের হওয়া উঠতি ধানগুলো সম্পূর্ণভাবে পুড়ে হলুদ হয়ে গেছে।

নওগাঁ কৃষি বিভাগের উপ-পরিচালক এস এম নুরুজ্জামান মন্ডল জানান, অতিমাত্রার আগাছা নাশক রাসায়নিক প্রয়োগ করে নষ্ট করার কারণে ওই গাছ থেকে আর ধান উৎপাদন সম্ভব নয়।

এ ব্যাপারে ধামইরহাট থানায় বর্গাচাষিরা একটি অভিযোগ দায়ের করেছেন।

ধামইরহাট থানার ওসি মিজানুর রহমান বলেন, অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।