চাঁদপুরে বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুইজন।
ফরিদগঞ্জ থানার ওসি নাজমুল হক জানান, লক্ষ্মীপুরের রায়পুর থেকে অটোরিকশায় করে লক্ষ্মী রানী ঘোষ চাঁদপুরের পুরানবাজার এলাকায় অষ্টমী স্নানে যাচ্ছিলেন।পথে নারকেলতলা এলাকায় পেছন থেকে একটি বাস অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই লক্ষ্মী রানী মারা যান।
আহত অটোরিকশা চালক আমির (৩০) ও যাত্রী মোফাশ্বর হোসেন (৩০) স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
ওসি নাজমুল হক বলেন, বাসের ধাক্কায় অটোরিশার পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পর চালক আব্দুল আউয়ালসহ (৪০) বাসটি আটক করেছে পুলিশ।
