২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বাসচাপায় পথচারী নিহত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বাসের চাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2014, 12:26 PM

Updated : 01 Sep 2026, 12:44 PM

হাটিকুমরুল হাইওয়ে পুলিশের সার্জেন্ট ইকবাল হোসেন জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ভূইয়াগাতি ইতলাদিগর এলাকায় সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

নিহত বোধন চন্দ্র মাহাতোর (৭০) বাড়ি রায়গঞ্জ উপজেলার পশ্চিম আটঘড়িয়া গ্রামে।

ইকবাল হোসেন বলেন, রাস্তা পার হওয়ার সময় বগুড়া থেকে ঢাকাগামী একতা পরিবহনের একটি বাস বৃদ্ধ বোধন চন্দ্র মাহাতোকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

“লাশ উদ্ধারের পর থানায় রাখা হয়েছে। দুর্ঘটনার পর বাসটি আটক করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে।”

এ ব্যাপারে মামলা হয়েছে বলে জানান তিনি।