রাষ্ট্রপতির সঙ্গে পিইউএসটি উপাচার্যের সাক্ষাত
পাবনা বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (পিইউএসটি) উপাচার্য অধ্যাপক আল-নকিব চৌধুরী রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে দেখা করেছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, পিইউএসটি উপাচার্য রাষ্ট্রপতিকে জানান, বর্তমানে প্রতিষ্ঠানটিতে ৩ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে, যার মধ্যে ২০ ভাগ নারী।
বিশ্ববিদ্যালয়ে ৫টি অনুষদ, ১৩টি বিভাগ এবং একটি ইনস্টিটিউটের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে রাষ্ট্রপতিকে জানান উপাচার্য।
সাক্ষাতের সময় রাষ্ট্রপতি আবদুল হামিদ আন্তর্জাতিক বিশ্বে প্রতিযোগিতার জন্য শিক্ষার্থীদের গড়ে তুলতে মানসম্মত শিক্ষার ওপর জোর দেন।
