২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাণীনগরে ধর্ষণের অভিযোগে পশু চিকিৎসক আটক

নওগাঁর রাণীনগর উপজেলায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এক পশু চিকিৎসককে ধরে পুলিশে দিয়েছে জনতা।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2014, 10:00 PM

Updated : 22 Aug 2022, 06:01 PM

গ্রেপ্তার এমদাদুল হক ওরফে আলিমদ্দীন (৪৩) উপজেলার দুর্গাপুর গ্রামের লছির উদ্দীনের ছেলে।

এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

রাণীনগর থানার পরিদর্শক (তদন্ত) ছামছুল আলম জানান, প্রত্যন্ত এক এলাকার এক গৃহবধূ (৩৪) বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী থেকে বাড়ি ফিরছিলেন। রাত পৌনে ৮টার দিকে তিনি রাণীনগর উপজেলার কুজাইল বাজারে পৌঁছলে পশু চিকিৎসক এমদাদুল হক আত্মীয়তার পরিচয় দিয়ে তাকে বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে মোটরসাইকেলে তোলেন।

বাজার থেকে কিছুদূর যাবার পর কাজের কথা বলে তাকে একটি চালকলে নিয়ে যান। এ সময় গৃহবধু কারণ জানতে চাইলে তাকে প্রচণ্ড মারপিট করেন।

পুলিশ কর্মকর্তা আরো বলেন, এতে গৃহবধূ জ্ঞান হারালে তাকে ধর্ষণ করেন এমদাদ। জ্ঞান ফিরে এলে তিনি চিৎকার করে লোকজন ডাকেন।

রাত ১০টার দিকে তাকে আটক করে পুলিশে সোর্পদ করে স্থানীয়রা।

পুলিশ কর্মকর্তা আরো জানান, ধর্ষণের কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমদাদুল হক স্বীকার করেছেন। ধর্ষিতাকে মেডিকেল পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হবে।