২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে শনিবার থেকে পরিবহন ধর্মঘট

অটোরিকশা শ্রমিকের উপর হামলা ও পুলিশের গুলির প্রতিবাদে শনিবার থেকে পরিবহন ধর্মঘট ডেকেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2014, 08:11 PM

Updated : 01 Sep 2026, 12:44 PM

শুক্রবার সকালে সংগঠনের সিলেট জেলা সভাপতি সেলিম আহমদ ফলিক এ ধর্মঘটের ঘোষণা দেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৭ টায় পূর্বশত্রুতার জেরে লালাবাজার এলাকার অটোরিকশা চালক শফিক মিয়ার উপর হামলা চালায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় পরিবহন শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করলে পুলিশ তাদের ফাঁকা গুলি করে।

তবে, পুলিশের গুলিতে কিংবা হামলায় কেউ আহত হয়নি।

সেলিম আহমদ বলেন, হামলাকারীদের গ্রেপ্তার ও পুলিশের গুলির প্রতিবাদে এ ধর্মঘট আহ্বান করা হয়েছে।