২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই থানা থেকে সরল বঙ্গবন্ধুর নাম

‘বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা’ এখন ‘যমুনা সেতু পূর্ব থানা’ এবং ‘বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা’র নাম ‘যমুনা সেতু পশ্চিম থানা’ করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2014, 04:25 PM

Updated : 26 Aug 2026, 12:27 PM

আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর বিভিন্ন স্থাপনা থেকে বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদের নাম বাদ দেওয়ার ধারাবাহিকতায় এবার দুটি থানার নাম পাল্টে দেওয়া হয়েছে। 

যমুনা সেতুর পূর্বপাড়ের ‘বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা’ এখন ‘যমুনা সেতু পূর্ব থানা’ এবং ‘বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা’র নাম ‘যমুনা সেতু পশ্চিম থানা’ করা হয়েছে। 

মঙ্গলবার দুই থানার নাম পরিবর্তন করে এক প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বঙ্গবন্ধুর নাম যুক্ত থাকায় এরই মধ্যে ‘বঙ্গবন্ধু সেতু’র নাম পরিবর্তন করা হয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি নাম পরিবর্তনের এই সেতুর নাম হয়েছে যমুনা সেতু্। 

সেতুর পূর্ব পাশের থানাটি টাঙ্গাইল জেলা এবং পশ্চিম পাড়ের থানাটি সিরাজগঞ্জ জেলার অধীন।