২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাকৃবিতে ছাত্রলীগ নেতা হত্যায় গ্রেপ্তার ২

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আশরাফুল হক হল শাখার সাংগঠনিক সম্পাদক সাদ ইবনে মমতাজ হত্যার ঘটনায় দুই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2014, 10:27 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

গ্রেপ্তাররা হলেন বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র রোকনুজ্জামান রোকন ও সুজয় কুমার সুজয়। তারা দুজনেই ছাত্রলীগের আশরাফুল হক হল শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক।

কোতোয়ালি মডেল থানার ওসি গোলাম সরওয়ার তাদের গ্রেপ্তারের বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।

সোমবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি মোরশেদুজ্জামান বাবু ও সাধারণ সম্পাদক সাইফুলের অনুসারীদের মধ্যে ‘আশরাফুল হক হলের’ কর্তৃত্ব নিয়ে সংঘর্ষ বাধে।

এসময় প্রতিপক্ষের পিটুনিতে গুরুতর আহত হন হলের ছাত্রলীগ নেতা সাদ। হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার শাখার কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ বাদী হয়ে বুধবার একটি মামলা করেন।

বিশ্ববিদ্যালয়ের করা এ মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান ওসি সরওয়ার।