২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বিল সংসদে উত্থাপন

অসুস্থ, অসচ্ছল, আহত ও নিহত সাংবাদিকদের পরিবারকে নিয়মিতভাবে ভাতা বা অনুদান দিতে একটি স্থায়ী প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনের প্রস্তাব উঠেছে জাতীয় সংসদে।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2014, 09:03 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বুধবার ‘বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বিল-২০১৪’ সংসদে উত্থাপন করেন।

বিলে তথ্যমন্ত্রীকে চেয়ারম্যান করে ১৩ সদস্যের ট্রাস্টি বোর্ড গঠনের প্রস্তাব করা হয়েছে।

এ বোর্ডে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন মনোনীত দুইজন এবং সরকার মনোনীত তিনজন সাংবাদিক প্রতিনিধি রাখার কথা বলা হয়েছে।

বিলে সাংবাদিকের সংজ্ঞায় বলা হয়েছে, “সাংবাদিক অর্থ কোন ব্যক্তি যিনি একজন সার্বক্ষণিক সাংবাদিক এবং যিনি প্রিন্ট অথবা ইলেট্রনিক মিডিয়ায় কাজে নিয়োজিত আছেন এবং কোন সম্পাদক, সম্পাদকীয় লেখক, সংবাদ সম্পাদক, উপ-সম্পাদক, ফিচার লেখক, রিপোর্টার, সংবাদদাতা, কপি টেস্টার, কার্র্টুনিস্ট, সংবাদ চিত্রগ্রাহক, ক্যালিগ্রাফিস্ট এবং প্রুফ রিডারও এর অন্তর্ভুক্ত হবে।”

প্রস্তাবিত আইনে, সাংবাদিকদের মেধাবী সন্তানদের শিক্ষার জন্য এককালীন মঞ্জুরি, বৃত্তি বা স্টাইপেন্ড দেয়ার বিধান রাখা হয়েছে।

বিলটি পরীক্ষা করে ১৫ দিনের মধ্যে সংসদে প্রতিবেদন দিতে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।