২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ অধিবেশনের মেয়াদ বাড়ছে

দশম সংসদের চলমান প্রথম অধিবেশনের মেয়াদ বাড়ছে। আগামী ১০ এপ্রিল পর্যন্ত এই অধিবেশন চলবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2014, 04:57 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

স্পিকার শিরীন শারমিন চৌধুরী মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সংরক্ষিত মহিলা আসনের নতুন নির্বাচিত সদস্যদের রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার সুযোগ দিতে অধিবেশনের মেয়াদ বাড়ছে।”

এছাড়া কয়েকটি বিল উত্থাপন হতে পারে বলেও জানান শিরীন শারমিন।

গত ২৯ জানুয়ারি যাত্রা শুরু করে বিএনপিবিহীন দশম জাতীয় সংসদ।

গত ২৭ ফেব্রুয়ারি কার্য উপদেষ্টা কমিটি সংসদ অধিবেশন ৩ এপ্রিল পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেয়। ওই বৈঠকে সংসদ অধিবেশন বাড়ানোর ব্যাপারে স্পিকারকে ক্ষমতা দেয়া হয়।