২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় মাছ শিকারের অবৈধ বাঁধটি ভাঙা হলো

ফরিদপুরে পদ্মা নদীতে মাছ শিকারিদের দেয়া অবৈধ বাঁশের বাঁধটি দেড়মাস পর ভেঙে দিয়েছে প্রশাসন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2014, 06:59 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

সোমবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মাহফুজুর রহমানের নেতৃত্বে পুলিশ বাঁশের আড়বাঁধটি তুলে দেয়।

টেপুরা-ধুলাই চরের ত্রিমোহনা এলাকায় পদ্মা নদীতে আড়াআড়িভাবে বাঁধ দিয়ে প্রায় দেড়মাস ধরে মাছ শিকার করে আসছিল একটি প্রভাবশালী মহল।

বিষয়টি নিয়ে সম্প্রতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে ছবিসহ প্রতিবেদন প্রকাশিত হয়।

এ ব্যপারে ম্যাজিষ্ট্রেট এস এম মাহফুজুর রহমান জানান, পদ্মায় বাঁধ দিয়ে অবৈধভাবে মাছ শিকারের বিষয়টি প্রশাসনের নজরে আসার পর জেলা প্রশাসকের নির্দেশে পুলিশের সহযোগিতায় বাঁধ তুলে দেয়া হয়েছে।

তবে, এ সময় কাউকে আটক করা যায়নি বলে তিনি জানান।

ম্যাজিস্ট্রেট আরো জানান, এ ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তাকে একটি মামলা করার জন্য বলেছেন জেলা প্রশাসক।