২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নকল সিগারেটের মোড়ক ও ছাপাখানা জব্দ

নাটোর শহরের রেলস্টেশন থেকে নকল সিগারেটের মোড়ক ও মোড়ক তৈরির ছাপাখানা জব্দ করা হয়েছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2014, 06:35 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

মঙ্গলবার সকালে পুলিশ এসব মালামাল জব্দ করে।

নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সাত্তার বলেন, “একটি চক্র ২০১২ সাল থেকে নাটোরে একটি তামাক কোম্পানির সিগারেটের নকল প্যাকেট তৈরি করে আসছিল।

“আমরা সংশ্লিষ্ট সবকিছু জব্দ করেছি।”

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে রেলস্টেশন এলাকার একতার মোড়ে লোকজন দুটি ট্রাকে একটি ব্যান্ডের বিপুল পরিমাণ নকল সিগারেটের মোড়ক ও মোড়ক তৈরির ছাপাখানা স্থানান্তর করতে দেখে।

খবর পেয়ে পুলিশ আর এ প্রিন্টিং প্রেস নামের ওই ছাপাখানাসহ বিপুল পরিমান নকল সিগারেটের মোড়ক জব্দ করে।

ট্রাক থেকে শাহনুর ইসলাম (৩৫) নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।