২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১২ জেলা ও দায়রা জজ বদলি

১২ জন জেলা ও দায়রা জজের বদলির আদেশ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2014, 05:20 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

সুপ্রিম কোর্টের পরামর্শ ও অনুমোদনক্রমে তাদের বদলি করা হয়েছে বলে মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পিরোজপুরের জেলা ও দায়রা জজ বিপ্লব গোস্বামীকে চুয়াডাঙ্গার জেলা ও দায়রা জজ; খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ মো. আমিরুল ইসলামকে নেত্রকোনার জেলা ও দায়রা জজ; পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবদুল আজিজ মন্ডলকে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক করে পাঠানো হয়েছে।

নড়াইলের জেলা ও দায়রা জজ মো. আবদুল মতিনকে ঠাকুরগাঁওয়ের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক; খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাছানুজ্জামানকে নীলফামারীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক; ঠাকুরগাঁওয়ের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইসমাইল হোসেনকে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক করে পাঠানো হয়েছে।

ঢাকার বিশেষ জজ আদালত নং-৯ এর বিশেষ জজ মো. মজিবুর রহমানকে নড়াইলের জেলা ও দায়রা জজ; ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-৩ এর বিচারক  এস এম রেজানুর রহমানকে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ; খুলনার শ্রম আদালতের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেনকে পিরোজপুরের জেলা ও দায়রা জজ করে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম কাস্টমস হাউজের আইন কর্মকর্তা মনির আহমেদ পাটোয়ারীকে মৌলভীবাজারের জেলা ও দায়রা জজ; সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবুল কাসেম মো. মোস্তফাকে ঢাকার কর আপিল ট্রাইব্যুনালের সদস্য (বিচার) এবং মৌলভীবাজারের জেলা ও দায়রা জজ মো. আবদুর রশিদকে ঢাকার বিভাগীয় স্পেশাল জজ পদে বদলি করা হয়েছে।

ময়মনসিংহের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে এম ইমরুল কায়েসকে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ; রাজশাহীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ কে এম শহিদুল ইসলামকে টাঙ্গাইলের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং বগুড়ার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জালাল উদ্দিন আহমদকে সিরাজগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদে বদলি করা হয়েছে।