সাতক্ষীরার ৩ উপজেলায় জামায়াতের হরতাল
উপজেলা পরিষদ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে সাতক্ষীরার তিনটি উপজেলায় মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে জেলা জামায়াত।
সোমবার উপজেলা পরিষদ নির্বাচনের পঞ্চম দফায় সাতক্ষীরা সদর, দেবহাটা ও তালা উপজেলায় ভোটগ্রহণ করা হয়।
সন্ধ্যার পর হরতালের ঘোষণা দিয়ে জেলা জামায়াতে প্রচার সম্পাদক আজিজুর রহমান স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তি সাতক্ষীরা প্রেসক্লাবে পাঠানো হয়।
এতে বলা হয়, নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিতদের বোমাবাজি, সন্ত্রাস সৃষ্টি করে ভোট-ডাকাতি, কেন্দ্র দখল ও রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রতিবাদে এ হরতাল ডাকা হয়েছে।
