প্রধানমন্ত্রীর একান্ত সচিব হলেন নাজমানারা
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্ম-সচিব) মোসাম্মৎ নাজমানারা খাতুনকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ পদে নিয়োগ দেয়া হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, শেখ হাসিনা যতদিন প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করবেন অথবা তার অভিপ্রায় অনুযায়ী একান্ত সচিব-২ পদে নাজমানারা খাতুনের নিয়োগ কার্যকর থাকবে।
