২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেফটেন্যান্ট জেনারেল হলেন হাসান সারওয়ার্দী

পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হয়েছেন সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের অধিনায়ক (জিওসি)চৌধুরী হাসান সারওয়ার্দী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2014, 06:16 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

রানা প্লাজা ধসের পর উদ্ধার অভিযানের সময় এক সংবাদ সম্মেলনে হাসান সারওয়ার্দী।

রানা প্লাজা ধসের পর উদ্ধার অভিযানের সময় এক সংবাদ সম্মেলনে হাসান সারওয়ার্দী।

তাকে পদোন্নতি দেয়ার পাশাপাশি নবম পদাতিক ডিভিশনের নতুন জিওসি হিসেবে মেজর জেনারেল ওয়াকার-উজ-জামানকে নিয়োগ দেয়া হয়েছে বলে সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের একটি সূত্র জানিয়েছে।

সাভারে রানা প্লাজা ধসের পর নবম পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে উদ্ধার কাজের নেতৃত্ব দিয়েছিলেন হাসান সারওয়ার্দী।

ওই সূত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, লেফটেন্যান্ট জেনারেল সারওয়ার্দী এখন জিওসি হিসেবে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের দায়িত্ব নেবেন। তার কর্মস্থল হবে ময়মনসিংহে।