নাটোরে ৭২টি আমগাছ রোষের বলি
নাটোরের লালপুর উপজেলায় একটি মাঠের ৭২টি আমগাছ দুর্বৃত্তরা কেটে ফেলেছে।
শনিবার রাতের কোনো এক সময়ে ধুপইল পয়তারপাড়া মাঠের তিনটি বাগানের এসব গাছ কাটা হয়।
এ ঘটনায় রোববার দুপুরে লালপুর থানায় লিখিত অভিযোগ করেছেন এমদাদ আলী নামের ক্ষতিগ্রস্ত একজন মালিক।
অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে লালপুর থানার ওসি মতিয়ার রহমান বলেন, তদন্ত করে দায়ী ব্যক্তিদের সনাক্ত করা হবে।
তিনি জানান, পাঁচ বছর আগে পয়তারপাড়া গ্রামের তিন ভাই আব্দুল লতিফ, এমদাদ আলী ও শাহাবুল হোসেন স্থানীয় মাঠে আড়াই বিঘা জমিতে আমের বাগান করেন।
কয়েক বছর ধরে গাছে আম ধরছিল।
এমদাদ আলী বলেন, পরিবারের সবার স্বপ্ন ছিল একটা আমবাগান করার। কিন্তু সব স্বপ্ন মিছে হয়ে গেল।
