২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরের প্রবীণ সাংবাদিক কামরুজ্জামান চৌধুরী নেই

চাঁদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ সাংবাদিক কামরুজ্জামান চৌধুরী মৃত্যুবরণ করেছেন।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2014, 08:10 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

রোববার বিকাল ৩টায় ঢাকায় স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয় বলে স্বজন ও শুবানুধ্যায়ীরা জানান।

তিনি দীর্ঘদিন ধরে শ্বাসনালীর ক্যান্সারে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে যান।

চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী জানান, কামরুজ্জামান চৌধুরী ১৯৬৯ সালে পাকিস্তান অবজারভার পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। পরে তিনি দি বাংলাদেশ অবজারভার পত্রিকায় কাজ করেন।

১৯৭৪ সালে তিনি চাঁদপুর সাংবাদিক সমিতির নাম দিয়ে চাঁদপুর প্রেসক্লাব নির্মাণের উদ্যোগ নেন। ১৯৭৬ সালে প্রেসক্লাবের উদ্বোধন করেন।

ইকরাম চৌধুরী আরো জানান, এছাড়া তিনি চাঁদপুর সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ক্রীড়া অফিসার ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ছিলেন।

এদিকে, তার মৃত্যুতে সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া জীবন, সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, সাবেক সভাপতি কাজী শাহাদাত, বর্তমান সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক বি এম হান্নান প্রমুখ শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

কামরুজ্জামান চৌধুরী চাঁদপুর শহরের শহীদ রেহানবাগ সড়কে নিজ বাড়িতে বসবাস করতেন। তার মৃত্যুতে চাঁদপুরে শোকের ছায়া নেমে আসে।