২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

কুষ্টিয়ার সদর উপজেলা মাইক্রোবাসের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন ভ্যানের এক যাত্রী।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2014, 03:36 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে খাজানগর এলাকার প্রগতি রাইস মিলের সামনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা মহাসড়কে এ দুর্ঘটনায় নিহত সিদ্দিক (৩৮) খাজানগর গোরস্থানপাড়া এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সদর থানার ওসি আব্দুল খালেক জানান, পোড়াদাহ থেকে কুষ্টিয়াগামী মাইক্রোবাসটি পেছন থেকে চলন্ত ভ্যানে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক সিদ্দিক ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

আহত ভ্যানযাত্রীকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি এবং  ভ্যানচালকের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।