জমি নিয়ে বিরোধে খুন হন সাংবাদিক দেলোয়ার
জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে স্থানীয় সাংবাদিক দেলোয়ার হোসেনকে (৪০) কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নয়াপুর বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে খুন হন দৈনিক সমাচারের নারায়ণগঞ্জ প্রতিনিধি দেলোয়ার।
তিনি উপজেলার সাদিপুর ইউনিয়নের বেইলর গ্রামের বাসিন্দা।
দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। এ ঘটনায় শনিবার বেলা ১১টা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
রফিকুল ইসলাম বলেন, এখনো কোন মামলা হয়নি। তবে নিহতের স্ত্রী রেহানা পারভীন একটি মামলা করবেন।
লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
