২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর জন্য নৌ চলাচল বন্ধ সদরঘাটে

জাহাজ উদ্বোধন উপলক্ষে রাজধানীর ‘সদরঘাট লঞ্চ টার্মিনাল’ থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2014, 11:24 AM

Updated : 01 Sep 2026, 12:41 PM

নৌপরিবহন কর্তৃপক্ষ ‘বিআইডাব্লিউটিএ’র পরিবহন পরিদর্শক মাহমুদ হোসেন জানিয়েছেন, শনিবার সকাল ৬টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই ঘাট থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই/তিন দিন আগ থেকেই বিভিন্ন পত্রিকায় বিআইডাব্লিউটিএ অনিবার্য কারণে লঞ্চ চলাচল বন্ধ থাকায় বিষযে বিজ্ঞাপন দিয়েছে। তাই যাত্রীদের দুর্ভোগ তেমন হওয়ার কথা নয়।”

নাম প্রকাশে অনিচ্ছুক ‘বিআইডাব্লিউটিএ’র এক কর্মকর্তা জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘এমভি বাঙালি’ জাহাজ উদ্বোধন করবেন, তাই এ ব্যবস্থা।

বিআইডাব্লিউটিএর যুগ্ম পরিচালক সাইফুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী জাহাজটি উদ্বোধন করে চাঁদপুরের দিকে রওয়া দেন।